পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন নির্যাতন, দমন নিপীড়নের কারণে দীর্ঘ ১৬ বছর ধরে জামায়াতের ইসলামীর প্রকাশ্যে রাজনীতি এক প্রকার বন্ধই ছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর জামায়াতে রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মাধ্যমে দেশ সেবার লক্ষ্য নিয়ে সারাদেশে জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন। সেই উদ্দশ্যকে গতিশীল করতে পাঁচবিবিতে আজ ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি পৌর দানেজপুর এলাকার কাশেম চৌধুরী মোড় সোনালী ব্যাংক সংলগ্ন স্হানে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম। তার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির রাখেন,কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,উপজেলা শ্রমিককল্যানের সভাপতি মোঃ আলতাব হোসেন মাষ্টার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম,উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পৌর আমীর মাওলানা আবুল বাশার, ছাত্রশিবিরের পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন, সেক্রেটারী সোঃ সোহরাব হোসেন, ছাত্রশিবিরের পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,সেক্রেটারী জাকির হোসেন সহ সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন। শেষে দেশ মাতৃকা ও আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’