ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ১:৪৬

নওগাঁর মান্দায় নৌকার মনোনিত সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম- দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন অভিযোগের দায়ে সম্প্রতি তিনি ৩নং পরানপুর ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগের মাধ্যমে অব্যহতি গ্রহণ করেছেন।  

জানাগেছে, তিনি বিভিন্ন প্রকল্পের কাজে  অনিয়ম-দূর্নীতির করে আসছেন। এসব অনিয়মের অভিযোগে গত (২২ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জনগণের তোপের মুখে তিনি নিজে গ্রাম পুলিশের মাধ্যমে ইউএনও দপ্তরে পদত্যাগ পত্র পাঠান। এসময় সাবেক চেয়ারম্যান নিজে উপস্থিত ছিলেন। এরপর ইউএনও লায়লা আঞ্জুমান বানু পদত্যাগ পত্রটি ফরওয়ার্ড করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, ইউনিয়ন পরিষদ সংস্কার কাজের জন্য প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেটি ঠিকাদারের নিকট থেকে ২ লক্ষ টাকা দিয়ে ক্রয় করে এক লক্ষ টাকা ব্যয়ে শুধুমাত্র রঙের কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করেন।  এ ছাড়া এলজিএসপির বরাদ্দকৃত অর্থের কোনো কাজ না করে অর্থ আত্মসাৎ করেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চেয়ারম্যান উজ্জল তার নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। এ ছাড়া টিসিবি ও ভিজিডির চাল বিতরণ ক্ষেত্রেও ব্যাপক অনিময় করেন এই চেয়ারম্যান।

আরো জানা গেছে, এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান। পরানপুর ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান সরদার বলেন, ‘গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। কাজ না পুরানো সেডে চুনকাম ও দুই বস্তা সিমেন্ট গোলা দিয়ে মেঝের কাজ করে সমুদয় অর্থ লুটপাট করেছেন। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজটি এখন পর্যন্ত করা হয়নি। অথচ দুটি প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকারও কোনো হদিস নেই।’ 

এ প্রসঙ্গে পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল বলেন,হাট বাজার উন্নয়ন কাজে কোন অনিয়ম হয়নি। কাজগুলো আমি শুধু দেখভাল করেছি ওই প্রকল্পের পিআইসি আমি না। এছাড়া ইউনিয়ন পরিষদ সংস্কার কাজ ঠিকাদার নিজে করেছেন। এর সাথেও আমি জড়িত নেই ।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এবিষয়ে আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা