ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে শিল্পীদের গোপন গ্রুপ

ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ২:১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন।

এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে। শুধু তাই নয়, তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন সেসব বিষয়ও এখন উঠে আসছে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন শোবিজেরই কয়েকজন অভিনেত্রী। 

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে 'আলো আসবেই' নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি 

সেই গ্রুপে বেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকেই ছিলেন- তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন। 

বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...