ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পর্দার হাসিনাকেও খুঁজছেন নেটিজেনরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৩:৪৩

ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া। তাকে এখন মানুষ চেনেন 'পর্দার হাসিনা' হিসেবে। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। সে থেকেই আলোচনায় চলে আসেন নুসরাত ফারিয়া।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন করে আলোচনায় আসেন দেশের বেশ কিছু তারকারা। তাদের একজন নুসরাত ফারিয়া। তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নেটিজেনদের প্রশ্ন, 'কোথায় গেলেন পর্দার হাসিনা'?

তবে কারও সামনে না আসলেও সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন নুসরাত ফারিয়া। নিয়মিত বিভিন্ন স্থান থেকে তোলা ছবি পোস্ট করছেন ফেসবুকে। তবে তিনি কোথায় অবস্থান করছেন তা কোথাও উল্লেখ করছেন না নায়িকা। সামাজিক মাধ্যমে তার কিছু সাম্প্রতিক ছবি দেখে এতটুকু আঁচ করা যায়, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার কিছু পোস্টে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য মন্তব্য হল- 'আপনাকে দেখলেই হাসিনার কথা মনে পড়ে', 'আপনার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই।' কেউ লিখেছেন, 'কোথায় আছেন আপনি? জানতে চাই।'

এর আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’ এরপর নায়িকার সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মাতেন নেটিজেনরা। নুসরাতকে করা হয় কটাক্ষ।

তবে এসবের কোনোকিছুতেই কানে নেন না ফারিয়া। হয়তো বিলেতে ছুটি উদযাপনেই ব্যস্ত তিনি। তাই পর্দার হাসিনা এখন কোথায় আছেন, সেই জবাব স্বয়ং নুসরাত ফারিয়া খুব সহজে দেবেন না।

তবে ফারিয়াকে শেষ জাতীয় নির্বাচনের পর সেভাবে দেখা যায়নি। সিনেমা এমনকি কোনো অনুষ্ঠানেও নয়। তবে কোথায় আছেন পর্দার এই হাসিনা?

সম্প্রতি এক অনলাইন জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে পর্দার হাসিনা খ্যাত নুসরাত ফারিয়াকে। সে থেকেও রয়েছেন আলোচনায়; ট্রোল, কটাক্ষ করতেও বাদ রাখছেন না নেটিজেনরা।

এমএসএম / এমএসএম

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি