ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সচিবালয়ে হামলার ঘটনায় রামুতে আনসার সদস্য গ্রেফতার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৪৬

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক  হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমান নামে এক আনসার সদস্যকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কক্সবাজারের  রামুর কাউয়ারখোপ ইউনিয়নের রাবারবাগান এলাকায় গা ঢাকা দিয়ে থাকা ওই আনসার সদস্যকে ডিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটক মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলন্ডী ইউনিয়নের বাসিন্দা জাফর আলমের ছেলে।

স্থানীয়রা জানান,গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই আনসার সদস্যকে ধরতে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পরে তাকে
 না পেয়ে বিষয়টি এলাকাবাসীদের অবগত করেন। পরদিন মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) রাবারবাগান থেকে আনসার সদস্য মিজানুর রহমানকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। 

এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পৃথক চারটি থানায় মামলা করা হয়। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩২৩/ ৩২৫/৩৫৩/৪২৭/৪৩৫/৪৩৬/১০৯/১১৪/৩৪ ধারায় পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, অগ্নি-সংযোগ ও ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২