ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৫:৫৩
মানিকগঞ্জের দৌলতপুরে একটি পরিত্যক্ত বাড়ির পাশের আম গাছ থেকে গলায় রশি লাগানো অবস্থায়  ইয়াকুব বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালুকনগর মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াকুব বিশ্বাস ওই এলাকার মোহাম্মদ আলম বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য।  তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে ইয়াকুব বিশ্বাসের বাড়ির পাশের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াকুবের মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াকুব পরিবার পরিজন নিয়ে ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় একটি ভাড়া বাসায় থাকতো। সোমবার ইয়াকুব উপজেলার তালুকনগর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন এবং রাতে বা ভোরের কোন সময়ে গাছের ডালের সঙ্গে রশি পেছিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান