ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৭:৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে পৃথক দু'টি মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদরাসার আয়োজনে কলাবাড়ী বাজারে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা রুস্তম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মোস্তাকিম আলী, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান প্রমুখ। মানববন্ধনে মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

বিকাল ৩ টায় জুড়ী শহরের নিউ মার্কেট এলাকায় মানববন্ধনের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন, তৈবুন্নেসা খানম সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক আব্দুল হক, ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, আশরাফুজ্জামান রিশাদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার জড়ীতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান