দৌলতখানে মিডিয়া কর্মীদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
ভোলার দৌলতখান উপজেলায় মাসিককালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা (MHM) ও বাল্যবিবাহ প্রতিরোধ (CEFM) বিষয়ে নীতি প্রভাবিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়া কর্মীদের সাথে এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১০ টায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে Sajida Foundation, সহযোগিতায় ছিল Plan International। “Stop the Stigma 2.0: Empowering Dreams of Menstruating Girls in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজে এখনো মাসিককালীন স্বাস্থ্যবিধি নিয়ে নানা ধরনের কুসংস্কার ও সামাজিক সংকোচ বিদ্যমান। এসব কুসংস্কার দূর করা এবং কিশোরী মেয়েদের স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, আইন বাস্তবায়ন এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি জাকির আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে Sajida Foundation-এর প্রজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল