পাটুরিয়ায় ২৪ হাজার লিটার তেলসহ লরি ডুবল পদ্মায়
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরি ঘাটে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি ব্রেক ফেল করে পদ্মা নদীতে ডুবে গেছে। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় লরির চালক শরীফ ও তার সহকারীকে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ঘটনার ১৬ ঘণ্টা অতিক্রম হলেও লরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে পদ্মায় নিমজ্জিত লরিটি উদ্ধারে কাজ করছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসও উদ্ধার কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে লরিটি উদ্ধার করা সম্ভব হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-ঢাকা ৪১-০০৪২ নম্বরের দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হওয়ার পর পাটুরিয়া ঘাটে নামার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানান, লরিটি যেখানে নিমজ্জিত হয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি। উদ্ধারকারী হামজার ক্রেনের সঙ্গে রেকার ব্যবহার করে লরিটি বাঁধার চেষ্টা করা হচ্ছে। এরপর সিস্টেম অনুসারে টেনে তোলা হবে। এজন্য এখনো উদ্ধার কাজ কিছুটা সময়সাপেক্ষ হচ্ছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী জানান, ডুবে যাওয়া লরির চালক ও সহযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং লরিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
Link Copied