ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে অবশেষে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভাটা মালিকদের না পেয়ে কাঁচা ইট ধ্বংস


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১:৪১

বাগেরহাট জেলা সদরে অবৈধভাবে গড়ে তোলা ইটভাটায় অবশেষে খুলনার পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানকারীরা বুধবার বিকেলে সদরের গোটাপাড়ার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকার মাত্র ৭টি অবৈধ ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করে দিয়েছে।  এসময় ভাটা মালিকরা ঘটনাস্থলে আসে নাই। অথচ মুক্ষাইটসহ অত্র এলাকায় শত শত অবৈধ ইট ভাটা রয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। ম্যাজিস্টেটের নির্দেশে ভাটাগুলোর কাঁচা ইট ভেঙ্গে ও পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে, কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযোগ রয়েছে, বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নে শত শত অবৈধ ইটভাটায় জ¦ালানি কাঠ ব্যবহার করে আসছে। অবৈধ ভাটা প্রতি নির্ধারিত অংকে অর্থ আদায় করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল দপ্তরকে ম্যানেজ করে অসাধু ইট ব্যাবসায়ীরা প্রতিবছরই এ ব্যবসা করছে। পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লংঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতির ইটভাটা পরিচালিত হচ্ছিল। ‘অভিযানে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত