ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১:৩৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকালে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।  এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট বজলুর রশীদ জেলা ছাত্রদলের সভাপতি, আমিনুল এহসান সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল,নাগেশ্বারী উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রসুল রাজা প্রমুখ । এ সময় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  ইফতার মাহফিল আগে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার