ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে-দুলু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৭:৪১

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে।

এ সময় তিনি আগামী দূর্গা পূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা তৈরী করতে না পারে সেই দিকে বিএনপি-র নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান। হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসন, হাতীবান্ধা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

T.A.S / T.A.S

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন