নোয়াখালীের বিভিন্ন থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করল র্যাব
গত ৫ আগস্ট দুপুরে আ.লীগ সরকার পতনের পর নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী অভিযান পরিচালনা করে সোমবার ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি ২২ বোর রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
T.A.S / T.A.S
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের