ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-৩-২০২৬ বিকাল ৫:১১

"দুর্যোগে প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো" এই স্লোগানে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শালিখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি পরবর্তী উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বনি আমিন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো; লালটু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী সমাজসেবা কর্মকর্তা মোছা: নাসিমা খাতুন পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, জনস্বাস্থ্য কর্মকর্তা গোলাম শরীফ, একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ বাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সী, বিএনপি নেতা অধ্যক্ষ কামরুজ্জামান নবাব, শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ। 

পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি মূলক  অনুষ্ঠানে  ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতামুলক  বিশেষ মহড়া  অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা