ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি খাতের অনিয়ম খতিয়ে দেখায় গুরুত্ব শ্বেতপত্র কমিটির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১১:৫১

বিগত সরকারের সময় জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে, সেগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি। এমন কথা জানিয়েছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি আগামী বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান এবং ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় বলেন, বিভিন্ন প্রকল্পের ঋণ চুক্তি যদি খতিয়ে দেখার প্রয়োজন হয়, তাহলে আমরা (শ্বেতপত্র কমিটি) দেখব। বিশেষ করে, জ্বালানি খাতের জন্য এটা চিন্তা করা হয়েছে। আজকের (মঙ্গলবার) বৈঠকে ঠিক করলাম, কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। কমিটি নানা ইস্যুতে ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে মতবিনিময় করবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।

শেখ হাসিনার সরকারের সময়কালের নানা অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত খতিয়ে দেখা হবে।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন