উলিপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাষ্টার রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল জলিল সরকার, অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল হাই সরকার, মাহফুজার রহমান, নুর আলম, এরশাদুল হক এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষক সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা মানেই জাতিকে ধ্বংস করা। যাতে করে জাতি ধ্বংস হতে না পারে তার জন্য নিরলস কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখাকে বেগবান করতে কমিটিতে দ্বায়িত্ব পালন করতে সক্ষম এমন নতুন শিক্ষক সংযুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প