ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় চোরাই মোটরসাইকেলের পার্টস বিক্রির সিন্ডিকেটের ১ জন গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ৪:৫২

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে চোরাই মটরসাইকেলের ইঞ্জিন পার্টসসহ আলমগীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  এই ঘটনায় কপিলমুনি ইউপির নাজিরপুর গ্রামের মোঃ কবির মোড়লের পুএ মোঃ আলমগীর মোড়ল (২৭), কাশিমনগরের মৃত তোফাজ্জল মোড়লের পুএ সুমন মোড়ল(৩৫) কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  তবে মুল হোতা সুমন মোড়ল মটরসাইকেল রেখে পালিয়ে যায়। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর)রাত ১ টার দিকে কপিলমুনি ইউপির কাশিমনগর বটতলার নামক স্থানে নাইট ডিউটির সময় মোঃ আলমগীর মোড়ল একটি সাদা বস্তায় নিয়ে হাঁটতে হাঁটতে মেইন সড়কে আসতে থাকে। তার পিছনে সিডি হোন্ডা মোটর সাইকেল চালিয়ে সুমন মোড়ল আসতে থাকে। দুর থেকে  নাইট ডিউটির কাজে নিয়োজিতরা থামিয়ে বস্তায় কি আছে জানতে চাইলে গ্রেফতার মোঃ আলমগীর জানায় নারকেলের খোলা আছে। কিন্তু নারকেলের খোলা নিয়ে সন্দেহ হলে বস্তার মুখ খুলে দেখতে পায় মোটরসাইকেলের ইঞ্জিন ও পিছনের ক্যারিয়ার আছে।  এসময় স্থানীয়রা আলমগীরকে আটক করে পুলিশকে খবর দিলে আলমগীরকে গ্রেফতার করা হয়। কিন্তু ঘটনার মুল হোতা সুমন মোড়ল তার ব্যবহৃত হোন্ডা সিডিআই মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, সুমন মোড়ল ফোন করে তাকে জানায়, তার কাছে মটরসাইকেলের পার্টস আছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে চোরাই মটরসাইকেলের পার্টস চুরি করে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। থানা ওসি তদন্ত তুষার কান্তি দাস জানান, পলাতক আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। আমরা আসামি সুমন মোড়লকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত