ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক ও বর্তমান এমপির বিরুদ্ধে মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৫:৩৮

ঠাকুরগাঁওয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গীতে এ মামলাটি দায়ের করেন বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম (বাবুল)।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ি মো: হাবিবুল ইসলাম বাবলু বালিয়াডাঙ্গী থানার বেউরঝাড়ী মৌজার, জে,এল নং-৫০ ও সি,এস-৪৪৩, এস,এ-৩৯৯ খতিয়ানভুক্ত ২০ দাগে মোট ৩ হাজার ১৪৫ দশমিক ৫৯ শতক জমি বিভিন্ন কবলা দলিল মূলে ও আমমোক্তার নামামূলে প্রাপ্ত হয়ে ভোগদখলে ছিলেন। উল্লেখিত জমি ক্রয়ের পর থেকেই মামলার আসামীগণ হাবিবুল ইসলাম বাবুলের নিকট ১০ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। এ অবস্থায় গত ১০ আগষ্ট জমিতে হাবিবুল ইসলাম বাবলু গেলে আসামীগণ চাঁদার টাকা না দিলে জমি জবর দখলের ভয় দেখিয়ে বাদীকে মারপিট, খুন, জখম করার জন্য উদ্যত হলে বাদী চিৎকার শুরু করে। এ সময় আশ পাশের মানুষজন এগিয়ে এলে আসামীগণ ১০ কোটি টাকা চাঁদা না দিলে জমির দখল পাওয়া যাবে না এবং যারা জমিতে আসবে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মামলায় আসামীরা হলেন, ঠাকুরগাও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন (৪৫), তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম (৭৮), ছোট ভাই মো: মমিরুল ইসলাম সুমন (৩৪), চাচা ও উপজেলা চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম (৭২), আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডঙ্গা, বোড়া বেলসারা গ্রামের মৃত শরিফ উদ্দীনের ছেলে মো: সাদেকুল ইসলাম (৫৫), আলাউদ্দীনের ছেলে কামরুজ্জামান শামিম (৪৫), মহিষমারী গ্রামের মো: ইসহাজ আলী মাষ্টারের ছেলে মো: হুমায়ুন কবির (৪২)সহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার