রাজশাহীতে জেলা আ.লীগের দফতর সম্পাদক সহ গ্রেফতার-৩
রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অপর একটি অভিযানে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউপি যুবলীগের সভাপতি ইমরান আলীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ওসি মাসুদ পারভেজ।
জানাগেছে, মঙ্গলবার ৩ ( সেপ্টেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ও দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার (৫০) দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৫২) ও ঝালুকা ইউনিয়ন যবলীগের সভাপতি ইমরান আলী (৪০)।
পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি ও দুর্গাপুর থানা পুলিশ। আরও জানাগেছে গত ৪ আগষ্ট গ্রেপ্তরকৃতদের নেতৃত্বে উপজেলার মেডিক্যাল মোড়ে হামলার পরিকল্পনাকারী এজাহারভূক্ত আসামি।
এঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলঘরিয়া বাজার থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ ও বিকেলে উপজেলার পাঁচুবাড়ি বাজার হতে আব্দুল গফুরকে ও আমগাছী বাজার হতে ইমরান আলীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, থানা পুলিশের হাতে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার বর্তমানে তিনি রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে রয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ