ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৬:০

ঢাকার ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল-মামুন এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শত শত ছাত্র সমাজ। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা চত্বরে এ মানববন্ধন করে ধামরাই সচেতন ছাত্র সমাজ। মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ করে। মানববন্ধনে ধামরাইয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মিছিলে তারা, বদলির আদেশ মানি না, বদলি প্রত্যাহার চাইসহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যোগদানের পর থেকেই এই ইউএনও সামাজিক ও যুব সমাজের জন্য নিজ উদ্যোগে নানা কাজ করেছেন। তিনি আমাদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। অফিসের বাইরে এসেও মানুষের কথা শোনেন। মাত্র কয়েক মাসেই তিনি আমাদের সাথে নিবিড়ভাবে মিশেছেন। আমরা তাকে ধামরাইয়ে চাই। এ সময় তারা বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন। গত ২ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ধামরাই উপজেলার ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুনকে মিঠামইন কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। এ বদলির আদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই এনিয়ে নানা সমালোচনা সৃষ্টি হয়।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার