ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কুতুবদিয়ায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৫:২৬

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা, কুতুবদিয়া উপকূলের কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মিজান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী প্রম‍ুখ।

সভায় উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের নিয়মিত অভিযান চালানো, সাগরে জেলেদের ডাকাতিরোধে মাছ ধরার নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা, মাদক ব্যবসায়ীদের নির্দিষ্ট তথ্য নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঘাট পারাপারে স্পিডবোটের ন্যায্য ভাড়া নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম শহীদ উদ্দিন ছোটন ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোছাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ,  কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান নিজামী, অধ্যাপক আবদু সত্তার, বড়ঘোপ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ওয়াক্কাস, প্রভাষক নজরুল ইসলাম, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

১২টি গ্রামের হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে

অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে

জনদুর্ভোগ লাঘবে ভবদহে খাল পুনঃখনন শুরু করলেন -প্রতিমন্ত্রী অমিত ইসলাম

তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর

তানোরে ওসি মাসুদ পারভেজের তৎপরতায় আইনশৃঙ্খলার উন্নতি

গ্যাস-তেল মজুদে জরিমানা

‎‎কুতুবদিয়ায় শতবর্ষী বৃদ্ধের ইচ্ছা পূরণে চেয়ারম্যানের ব্যতিক্রমী আয়োজন

নাগরপুরে ট্রাক্টরের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু

ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম কমিটি ঘোষণা

তারাগঞ্জে এমপি আজহারুলকে গণসংবর্ধনা

হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন