ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৭-১-২০২৬ বিকাল ৫:১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা এবং চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন চা-শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াউড়া চা-বাগান থেকে হাজার হাজার চা-শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভাড়াউড়া চা-বাগান থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কে অবস্থিত শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালীর সম্পাদক নির্মল পাইনকা ছাড়াও বিভিন্ন চা-বাগানের সভাপতি-সম্পাদক ও বিপুল সংখ্যক চা-শ্রমিক। এ সময় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা দৈনিক সকালের সময়কে  বলেন, 'আমরা চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি। আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই নিয়মিত নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সাধারণ চা-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।যেখানে সারাদেশের চা-শ্রমিকরা নির্বাচন চায়, সেখানে তারা নির্বাচন ছাড়াই জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করছে। এ কারণেই আমরা সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করেছি। এ বিষয়ে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, 'চা শিল্প রক্ষায় আমরা সবাই মিলেই কাজ করবো। আজ চা-শ্রমিকরা যে স্মারকলিপি প্রদান করেছেন, তা শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও অবহিত করা হবে।'

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল