ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৬ বিকাল ৫:২

সিরাজগঞ্জ–৩ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফজলুল হক ডনু রায়গঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। 
গণসংযোগকালে তিনি বলেন, “রায়গঞ্জসহ সিরাজগঞ্জ–৩ আসনের সার্বিক উন্নয়নে জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক শেরআলীসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ