ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:২০

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কংশারীপুর প্রাথমিক শিক্ষা ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইউনুস আলী দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তরিকুল ইসলাম। আজীবন তিনি দেশ, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করে গেছেন। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সমাজ বিনির্মাণে তাঁর যুগান্তকারী অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলিবুদ্দিন খান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্যসচিব মঈনুদ্দিন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্যসচিব আবুবকর, বিএনপি নেতা আলাউদ্দিন, জহুরুল হক বাবু, শহিদুল ইসলাম, আলী কদর, আব্দুল খালেক, ডা. জহুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ কাজী, তরিকুল ইসলাম ডাবলু এবং কৃষক দল নেতা মো. মিলনসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল