ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম ইহসানের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। ১৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটির মধ্যে ১৫ জন সদস্যই সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে অনাস্থা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে জেলা শহরের কালীবাড়িস্থ বিসিডিএস ভবন প্রাঙ্গণে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জেলা সভাপতি ডা. ইহসানুল ইসলাম দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এ পেশাজীবী সংগঠনটিকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগত করে রেখেছেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সম্পূর্ণ পাশ কাটিয়ে তিনি একক সিদ্ধান্তে সংগঠন চালাচ্ছেন। সমিতির যাবতীয় আয়-ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব কমিটিতে উপস্থাপন করা হয় না। উপরন্তু সাধারণ ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে আদায়কৃত চাঁদার অর্থ তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
বক্তারা বলেন, সভাপতির লাগামহীন স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে জেলার সাধারণ ওষুধ ব্যবসায়ীরা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। তাঁর এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত ১৬টি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দাখিল করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ বিসিডিএস কেন্দ্রীয় কমিটির জরুরি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে সভাপতি পদ থেকে ডা. ইহসানুল ইসলামকে অবিলম্বে অপসারণ এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সমিতির তহবিলের সঠিক হিসাব নিরূপণের জোর দাবি জানানো হয়। অন্যথায় সাধারণ ওষুধ ব্যবসায়ীদের সাথে নিয়ে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে উত্থাপিত অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত জেলা সভাপতি ডা. মো. ইহসানুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ