ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:১৬

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শাহজাদপুর পৌর শহর গড়ে তুলতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও শাহজাদপুর পৌরসভা।
মঙ্গলবার (৩ নভেম্বর) শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ আইনে ৬ টি মামলায় মোট ৫০০০ টাকা কয়েকটি দোকানকে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত ও সড়কে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত শাহজাদপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল