মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজসহ মো. লোকমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়ার ছড়ার পাশে বাঁশতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের তত্ত্বাবধানে পিএসআই মোহাম্মদ ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মো. লোকমানকে গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে আসার সময় তাঁর সহযোগী ও পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালালে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে তাঁর পরিহিত লুঙ্গির বাঁ কোমরের ভাঁজ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও লাল রঙের একটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। রাত ৭টা ৩০ মিনিটের দিকে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. লোকমান (৩২) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, সিডিএমএস ও থানার রেকর্ডপত্র যাচাই করে তাঁর বিরুদ্ধে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মহেশখালী থানায় দায়ের করা ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং মারামারির অভিযোগ রয়েছে।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ