ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:২৬

পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বক্তারা স্পষ্ট করেছেন, শুধু আইন প্রয়োগ বা পুলিশি অভিযান দিয়ে এ সর্বগ্রাসী ব্যাধি নির্মূল সম্ভব নয়; এজন্য তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পিরোজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নেছারাবাদ (স্বরূপকাঠি) ও কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পৃথক দুটি মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভা সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা, পরিবারের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা।

অন্যদিকে বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি ও পরিবারকে ধ্বংসের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা বিপন্ন করে তুলছে। তাই মাদকবিরোধী আন্দোলনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি ও নিয়মিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিতে হবে। একই সাথে মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও কার্যকর পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, নেছারাবাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হাসান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ এবং বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল