বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
বরিশালের বাকেরগঞ্জে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিমন, সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বেলাল হোসেন।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌর শহরের ‘বি রিভার ক্যাফে’ রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের প্রত্যক্ষ কণ্ঠভোটে এ কমিটি অনুমোদন লাভ করে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান, সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, জাকির জোমাদ্দার, হাবিবুর রহমান, আহম্মেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), মো. জিয়াউল হক (বিজয় টিভি), মিনহাজুল ইসলাম সুজন, এস এম পলাশ (আরটিভি), বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি), মো. মিরাজুল ইসলাম জুয়েল (বরিশাল সমাচার), মো. শফিকুল আলম নাসির (দৈনিক মতবাদ), বাদশা খান সবুজ (দৈনিক তালাশ), মো. জাহিদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), শাখাওয়াত হোসেন (মোহনা টিভি), এম জি নাছিরউদ্দিন (ভোরের পাতা/আলো টিভি), কে এম রোহেন হাসান মুরাদ (দৈনিক মানবকণ্ঠ), সাইদুর রহমান (দৈনিক দক্ষিণবঙ্গ), মো. সানি (দৈনিক সত্য সংবাদ), মো. মুশফিকুর রহমান (দৈনিক ভোরের কথা), মাহফুজুর রহমান রাকিব (আজকের বরিশাল), মো. কামরুল হাসান টিপু (প্রতিদিনের কাগজ), সৈয়দ আব্দুল্লাহ (দৈনিক সংগ্রাম), মো. মেহেদী হাসান (স্বাধীন দিগন্ত), কামাল হোসেন (মানবকণ্ঠ), মো. জহিরুল ইসলাম জহির (ভোরের আলো), মো. মইনুল ইসলাম (সকালের সময়), গাজী মো. কবির আহমেদ (সকাল), মো. মনিরুল ইসলাম (দৈনিক আমার), মো. হাবিবুর রহমান বিপ্লব (দৈনিক সত্যবাণী), মো. মাজহারুল তামিম (ভোরের দর্পণ), রাজিউর রহমান মাসুম (আলোকিত বরিশাল), আরেফিন মিল্টন (দৈনিক জবর খবর), বিকাশ চন্দ্র মণ্ডল, মো. লিটন (দৈনিক সংবাদ কণ্ঠ/এসটি কালের টিভি), মো. বেল্লাল হোসেন (দৈনিক বাংলাদেশ বাণী), মো. বেলাল হোসেন বেল্লাল (দৈনিক অভয়নগর) এবং সুমন ভূঁইয়া (দৈনিক সরেজমিন বার্তা)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নবগঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ