ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৬:৪৩

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ‘বিসমিল্লাহ হোটেল’-এ মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার বড়আখিড়া গ্রামের বাসিন্দা আবু সাইফ নিহাদ ও আবু হামজা ভুক্তভোগীদের পক্ষে এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে পাঁচজন বন্ধু মিলে মুরগির চাপ ও গ্রিল খান এবং অন্য একজনের জন্য খাবার পার্সেল নেন। তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই প্রত্যেকের পেটে তীব্র ব্যথা ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাতেই পাঁচজনকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে দুজন কিছুটা সুস্থ হলেও মোমিন, সুমন ও নীরব নামের তিনজনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হওয়ায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হোটেলটিতে বাসি-পচা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ এনে সোমবার (২ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম জানান, হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল