ভূরুঙ্গামারীতে ইমাম, খতিব ও আলেমদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইমাম, খতিব ও আলেম-ওলামাদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন, বাউসমারী মাদ্ররাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী, হাফেজ মাওলানা নুরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে জুমার নামাজের খুতবায় মুসল্লিদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানোর জন্য খতিবদের প্রতি অনুরোধ জানানো হয়। বক্তারা আরও বলেন, ভোট যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ কাজে স্থানীয় আলেম সমাজ, ইমাম ও খতিবদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার, সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে উপস্থিত আলেম-ওলামারা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ