পটুয়াখালীতে হামলা ও সহিংসতার ঘটনায় নুরুল হক নূরের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপায় সাম্প্রতিক হামলা ও সহিংসতার ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করলে স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালানো হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করছে না। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, “আগামী তিন দিনের মধ্যে যদি এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমি নিজে নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ জানাব।”
সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত