ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঘুষ ছাড়া মেলেনা খারিজ হাটিকুমরুলে" সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৪:৫৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে নানা ধরনের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

রবিবার (৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে কয়েকজন সেবা গ্রহীতা ভূমি অফিসে গিয়ে দেখেন অফিসটি তালাবদ্ধ। এ সময় সেখানে উপস্থিত নায়েবের সহকারী আব্দুল আলিমের কাছে নায়েবের মোবাইল নম্বর চাইলে তিনি কোনো নম্বর নেই বলে জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সেবা গ্রহীতাদের দাবি, পূর্বে রিটার্নপ্রাপ্ত নায়েব আব্দুল রশিদ এখনো অফিসে নিয়মিত ঘোরাফেরা করেন এবং ঘুষ ছাড়া এই অফিসে কোনো কাজ হয় না। জমির নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

খারিজ করতে আসা ভুক্তভোগী আল-আমিন হোসেন বলেন, “সরকার নির্ধারিত ফির বাইরে একটি খারিজ পাশ করাতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয়। ভারপ্রাপ্ত নায়েব সুফল ও তার সহযোগী আওয়াল হোসেন খারিজের নামে বিভিন্নভাবে টাকা আদায় করছেন।”
ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন ধরে এ অফিসে নানা অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসকে ঘিরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, সিন্ডিকেটের মূল হোতা হিসেবে অভিযুক্ত আওয়াল হোসেন ও আলিমকে দ্রুত অপসারণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েব সুফলের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে তার সহযোগী আওয়াল হোসেনকেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন আক্তার রিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত