ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৪:৫৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাও ভেঙে দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জরিমানাকৃত ভাটাগুলো হলো—মেসার্স বর্ণ ব্রিকস: ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকস: ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকস: ৩ লাখ, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ, মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা।
 
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত পদক্ষেপ নেওয়া হবে।
 
 

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ