গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা ও বিশ্ব রাজনীতি বিষয়ে বিশ্লেষণী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘বাংলাদেশ ইন গ্লোবাল পলিটিক্স: নেভিগেটিং পাওয়ার, সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এই অন্তঃবিভাগীয় প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে বিভাগের রেজিস্ট্রেশনকৃত ৫৯ জন শিক্ষার্থী ২৯টি গবেষণাধর্মী পোস্টার উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুরভী আক্তার ও আদনান সাকিব। দ্বিতীয় স্থান লাভ করেন মোহনা হামিদ মুমু, জেমিমা আলম জুঁই ও আফিফাতুন জান্নাত এবং তৃতীয় স্থান অর্জন করেন তাপসী রাবেয়া হায়দার, মো. মেহেদী হাসান ও সুস্মিতা দাস বর্ণা।
বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। শক্তির ভারসাম্য, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন—এই প্রতিটি বিষয় বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, যার ওপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভরশীল। তিনি আরও বলেন, সম্ভবত বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এ ধরনের বিষয়ে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ আয়োজন নিয়মিত ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্প্রসারণ করা প্রয়োজন, যা শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, শিক্ষার্থীদের এভাবে গ্রুমিং করার চিন্তাই তাদের অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বৃহৎ পরিসরের বিষয়কে সংক্ষেপে ও কার্যকরভাবে উপস্থাপন করার দক্ষতা কর্মজীবনে শিক্ষার্থীদের সহায়ক হবে। আজ কে বিজয়ী হলো, তার চেয়েও বড় বিষয় হলো—এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধি করেছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
বিভাগের শিক্ষার্থী সুমাইয়া হাসান মুনার সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. বদরুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied