ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৫:৪৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই ৯নং (আলী আকবর মুন্সি বাড়িতে) এলাকার শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী গং দের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। পৈতৃক সম্পত্তি যাহার খতিয়ান নং:- ৩৪০২, বিএস খতিয়ান নং:-২৫৭৫, দাগ নং:-৭৩১৮,৭৩২৪, ১৫ শতক জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে আসছে। এ নিয়ে শফিকুল ইসলাম গং কুমিল্লা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দক্ষিণ আদালতে ০৭/০৭/২০২৫ইং তারিখ ৫ জনের নাম উল্লেখ করে মৃত শফিকুল ইসলামের ছেলে আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের বড় ভাই সোহরাব হোসেন(৩২) একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেনঃ শিদলাই ৯নং ওয়ার্ডের মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০),  বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪), মোঃ জুয়েল রানা(৩২)। এখনো মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারাসহ কিছু বহিরাগত লোকজন ভাড়া করে জোরপূর্বক ভাবে গত ২১ জানুয়ারি সকালে আমার বাড়ীর দক্ষিণ পাশে পুকুর পাড়ের অনেক গুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাঁধা প্রদান করতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কেউ বাঁধা দিতে আসলে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তী আমরা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, থানা পুলিশ পরামর্শ দেন লিখিত অভিযোগ করার জন্য। পরে আমি বাদী হয়ে৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করি। 
অভিযুক্তব্যক্তিরা হলেন:- 
মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০),  বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪),  নানু মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা(৩২), অলি উল্লাহ মেন্টুর ছেলে মোঃ হাবিব(২০)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। 
বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন বিবাদীগণ গাছ কাটছে। পরে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। 
এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন অফিসারকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কিছু লোক গাছ কাটতেছে।৷ দু'পক্ষকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে । 

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত