ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৫:৩৩

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করেছেন গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির বিন রুহুল। রবিবার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় কমনরুমে স্থাপিত এ বক্স থেকে নারী শিক্ষার্থীরা বিনামূল্যে এ সেবা পাবেন।
এ বিষয়ে সাব্বির বিন রুহুল বলেন, ‘ভাওয়াল কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমি একাডেমিক এলাকায় এই প্রথম বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করলাম। সামনের দিনে প্রতিটি ভবনে একটি করে স্থাপন করবো। কলেজে শিক্ষার্থীবান্ধব সকল ধরনের কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের এমন চাহিদা পূরণে সদিচ্ছা আমি দেখি না। তাই নিজেদের সামান্য উদ্যোগ থেকে এই প্রচেষ্টা নিয়েছি। আগেও অনেক করেছি ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চান বলে জানান যুগ্ম আহ্বায়ক সাব্বির বিন রুহুল।
কলেজে এই বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন কার্যক্রম নিয়ে নারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কলেজে নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতার পরিবেশ তৈরি করা খুবই জরুরি। এসব বিষয়েও কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনকে দায়িত্বশীল হতে হবে বলে আশা প্রকাশ করেন তারা।
কলেজের শিক্ষকরাও সাব্বিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সুন্দর শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন যা নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রয়োজনীয় সুবিধা তৈরি করবে। এমন পরিস্থিতিতে বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে, তাদের কষ্ট করে ক্যাম্পাসের বাহিরে যাওয়া লাগবে না।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত