ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৫:১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্বাচন, গণভোট, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সড়ক,  নিরাপত্তা, স্বাস্থ্য ,মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০.৩০মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়  ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিজিবি ক্যাম্পের সুবেদারগণ, ,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহ্বায়ক আব্দুল মজিদ সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন সহ আরও অনেকে।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিবেশ বজায় রাখতে  আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার