সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থগিত
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারকে তার দায়িত্ব থেকে স্থগিত রাখা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এর আগে গত ২৩ জানুয়ারি "দৈনিক সকালের সময়" পত্রিকায় কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে রোববার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় ইউএনও মাহমুদুল হাসান এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বৈঠকে অভিযুক্ত প্রধান শিক্ষক উৎপল কান্তিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা নির্ধারিত থাকলেও ৬০০ টাকা আদায় করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকার পরিবর্তে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা নেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাহাজাহান সরকার নামে এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে আরও বলা হয়, আদায়কৃত সেশন ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা, বিদ্যালয়ের ভেতরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালনা এবং প্রায় ৮০টি দোকানঘরের ভাড়ার টাকার স্বচ্ছ হিসাব না থাকাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে প্রধান শিক্ষকের প্রায় দুই বছর ধরে বেতন বন্ধ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, গত (রোববার) শুনানি ছিল। আমাকে উনি (ইউএনও) বলেছেন একটু সরে থাকেন। তবে পদ স্থগিতের কোন চিঠি পাননি বলেও জানান তিনি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকের নামে মামলা থাকায় বেতন বন্ধ রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রধান শিক্ষকের পদসহ সকল দায়িত্ব স্থগিত করা হয়েছে। খুব দ্রুত ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হবে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান