রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য
কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন গ্রামে সরিষা হলুদের আলপনায় ফুটে উঠেছে অনন্য গ্রামীণ সৌন্দর্য। মাঠজুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ যেন প্রকৃতির আঁকা বিশাল আলপনা, যা প্রতিদিনই মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের। শীতের শেষে রোদেলা আবহাওয়ায় সরিষার হলুদ ফুলে ঢেকে গেছে ফসলি জমি। দূর থেকে তাকালে মনে হয় সবুজের বুকে হলুদের নকশা আঁকা হয়েছে। কৃষকদের মুখেও দেখা গেছে স্বস্তির হাসি। তারা বলছেন, এবছর ফলন ভালো হওয়ায় অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার আশা করছেন। স্থানীয়রা জানান, সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আশপাশের এলাকা থেকে অনেকেই ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন। প্রকৃতির এই রূপ রামুর গ্রামীণ জীবনে যোগ করেছে বাড়তি আনন্দ ও প্রাণচাঞ্চল্য।
প্রকৃতিপ্রেমীদের মতে, সরিষা হলুদের এই আলপনা শুধু কৃষির সাফল্যই নয়, বরং গ্রামবাংলার সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়ার আমতলীয়া পাড়ায় কৃষক আনোয়ার বেগম বারি সরিষা ১৪ চাষাবাদ করে। কৃষি অফিসের সহায়তায় ১ বিঘা জমির উপর গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে চাষাবাদ করলে বর্তমানে ঐ ক্ষেতে সরিষা ফুলে হলুদের আলপনা সৃষ্টি হয়। যা পথচারী ও পর্যটকদের প্রতিদিন ভীড় জমায়।
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ