ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৫:২১

জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সহযোগিতায় রবিবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 
জয়পুরহাট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।  বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এম এ ওহাব, শহর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ তানজীর আল ওয়াহাব, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা, শ্রমিকদের ন্যায্য মুজুরী,সুরক্ষা - নিরাপত্তা,চিকিৎসা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে নানা দিক নির্দেশনা মুলক মত বিনিময় করেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার