মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর সাথে মহম্মদপুর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত মহম্মদপুর উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান (মিল্টন) এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলে যুগ্ন আহ্বায়ক মোঃশিপন বিশ্বাস,মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার (সজিব) এবং সদস্য সচিব মোঃরজব আলী সহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন,
“বিএনপি সবসময় রাজপথে থেকে গণমানুষের রাজনীতি করেছে। একটি দল দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থেকে এখন হঠাৎ করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। সাধারণ মানুষ তাদের এই রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং ভোটের মাধ্যমে বয়কট করবে।”তিনি আরও বলেন, ছাত্রদলই আগামীর গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী হিসেবে ভূমিকা রাখবে। সভা শেষে নিতাই রায় চৌধুরী মহম্মদপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত