ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩৭
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে  কোচিং কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
 
সরেজমিনে দেখা গেছে, উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালযয়ে প্রতিষ্ঠান  বন্ধ থাকা সত্ত্বেও শ্রেণিকক্ষ খুলে প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী নিয়ে নিয়মিত কোচিং ও পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষক এ কার্যক্রমের সঙ্গে জড়িত।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের কয়েকটি  কক্ষে পাঠদান চলছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা দ্রুত স্থান ত্যাগ করেন।
 
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুল হাসান জোয়ার্দার বলেন, আমি নিবন্ধন সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলাম এবিষয়ে কিছু জানিনা। 
 
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, রমজানের ছুটিকে কেন্দ্র করে কিছু  বিদ্যালয়  কোচিংয়ের নামে শিক্ষার্থীদের ডেকে এনে অতিরিক্ত ফি আদায় করছেন। অনেক ক্ষেত্রে পরীক্ষার অজুহাতে শিক্ষার্থীদের কোচিংয়ে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। 
 
উল্লেখ্য, ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও পারিবারিক সময় কাটানোর সুযোগ দেওয়ার কথা।
 
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান বলেন, সরকারি ছুটির মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বা বিশেষ ক্লাস পরিচালনার সুযোগ নেই, তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ