হাটহাজারীতে জাতীয় যুব দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে মেধা ও শ্রম কাজে লাগিয়ে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তাকে কাজে লাগিয়ে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল আল মুমিন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ, যুব প্রতিনিধি মনিরুল আলম জনি এবং কামাল পাড়া যুব সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া সফল কাজের স্বীকৃতিস্বরূপ যুব সংগঠন ও সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এতে উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে ‘কামাল পাড়া যুব সংঘ’ এবং শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পদক তুলে দেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা