ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ


উজিরপুর প্রতিনিধি  photo উজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ২:২৫

বরিশালের উজিরপুরে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করতে এবং দায়িত্ব পালনে গতিশীলতা আনতে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল, পোশাক, জুতা ও বেল্টসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সামসুদ্দোহা আজাদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভিন বেগম এবং শিল্পী আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাঁরা যদি নিজ নিজ এলাকায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে গ্রামপর্যায়ে চুরি, ডাকাতি ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ করা বহুলাংশে সহজ হয়। পাশাপাশি গ্রাম পুলিশ সজাগ থাকলে মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং অপরাধ চক্রের বিরুদ্ধে নিয়মিত থানা পুলিশের পক্ষে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।

আসন্ন শীত মৌসুমে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৭৭ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল, নতুন পোশাক, উন্নত মানের জুতা, কোমরের বেল্টসহ শীতকালীন প্রয়োজনীয় নানা সরঞ্জাম বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল