ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ২:২৭

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মো. মিনহাজ খান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, দেশের সামগ্রিক রূপান্তর ও টেকসই অর্থনীতি বিনির্মাণে যুবসমাজের উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমকে কাজে লাগাতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে উপজেলার ৬ জন সফল আত্মকর্মী ও উদ্যোক্তার (নারী ও পুরুষ) মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৭ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল