ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ১:৪৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামে দীর্ঘদিনের ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে স্থানীয়দের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) গাংতালমা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন মিয়ার বাড়িতে এ মিলনমেলার আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, তালমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুন্নু চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ তালমা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, এলাকার দীর্ঘদিনের বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ