ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ২:২৩

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন এবং উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, যুবসমাজ যেকোনো জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক রূপান্তর ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে হলে তরুণদের মেধা ও শ্রমকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বেকারত্ব দূর করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কারিগরি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর তিনি জোর দেন।

বক্তারা আরও উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তের ঋণ সুবিধা প্রান্তিক তরুণদের স্বাবলম্বী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সকল সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রেখে গঠনমূলক দেশসেবার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ও সফল আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের হাতে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল