ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
“দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, সনদ ও যুবঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, তরুণ উদ্যোক্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান।
উপজেলা যুব সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তৌহমুর হক তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মো. ময়দান আলী, সফল আত্মকর্মী মো. শামীম ও মো. কফিল উদ্দিন এবং যুব প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল হক বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও শ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে বাস্তবমুখী ও কারিগরি প্রশিক্ষণের পরিধি বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও অমৃত দেব নাথ বলেন, কেবল চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে হবে। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র, সহজ শর্তে যুবঋণের চেক, সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা