ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাই: ৬০ হাজার টাকা জরিমানা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩২

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে ময়দা খুঁচিয়ে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মাদলা পূর্ব পাড়ায় অবস্থিত “নিউ মাইশা স্পেশাল সেমাই” কারখানায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর জেলা কার্যালয়, বগুড়া জেলা প্রশাসন-এর সার্বিক সহযোগিতায়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা হচ্ছিল। পাশাপাশি কোনো ধরনের বিএসটিআই-এর মানসনদ বা অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল।

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা পুলিশের একটি চৌকস দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক